বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০২৩

গোমস্তাপুরে গ্রীষ্মকালীন আন্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি খেলার সমাপনী


গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি: 
গোমস্তাপুর উপজেলা ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন আন্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ম্যাধমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেলে রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শদ, রহনপুর বহিপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, উপজেলা গ্রীষ্মকালীন আন্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, চৌডালা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাবুল হক, রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় শিক্ষক ভারপ্রাপ্ত নাজমুল করিম, চৌডালা দ্বিমুখী উচ্চবিদ্যালয় বনাম সন্তোষপুর বয়েজ একাডেমি ফুটবল খেলায় ৩ - ১ গোলে সন্তোষপুর বয়েজ একাডেমি কে পরাজিত করে। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১