আপডেট : ০৯ September ২০২৩
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ জিসি হতে বক্তার পুর মার্কেট ভায়া রাজনগর নয়াবাজার পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহমী কর্মকর্তা মো. আজিজুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার প্রমুখ। জানা গেছে, রাস্তার নির্মাণ কাজের প্রাক্কলিম মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৮১ লক্ষ ১৫ হাজার ৮৪৫ টাকা। গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আমজাদ ট্রেডার্স কাজটি করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১