বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০২৩

ফকিরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবুল সরদার (৪২) নামের এক মৎস্য ব্যবসায়ি মারা গেছেন। তিনি শুক্রবার সন্ধায় চিকিৎসাধিন অবস্থায় খুলনা একটি ক্লিনিকে মারা যান। সাবুল সরদার উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের ইসলাম গনি সরদারের ছেলে।

নিহতের পরিবার জানান, সাবুল সরদার কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তিনি বেশী অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। সেখান থেকে তাকে খুলনা একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ফকিরহাটে এখন পর্যন্ত তিন জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকেল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা শনিবার সকাল পর্যন্ত আরো তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এসময় পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩জন রোগী ভর্তি আছেন। জুন মাস থেকে এ পর্যন্ত হাসপাতালে ১৭৭জন ডেঙ্গু রোগী ভর্তি চিকিৎসা গ্রহন করেছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে অসংখ্য ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহন করেছেন। এখনো এসব হাসপাতাল ও ক্লিনিকে অনেক রোগী ভর্তি আছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১