বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২৩

দোহারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:


ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি। । সোমবার সন্ধ্যায় মৈনটঘাট এলাকা থেকে শরীরে কাঁদামাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।


কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ক্রাইমসিন টিমকে খবর দিলে তারা লাশ সনাক্ত করার জন্য ডিএনএ, ভিসেরা, সংরক্ষণ করেছে। লাশের শরীরে পচন ধরায় আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে দোহার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলা নং-২৫।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১