বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২৩

কালীগঞ্জে বর্গাচাষীর সবজি ক্ষেত কর্তন


কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি:

চিরকুট লিখে ক্ষেতে ফেলে ঝিনাইদহ কালীগঞ্জে রাতের আঁধারে ৩ কৃষকের প্রায় ২৪ কাঠা জমির সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার কুল্লাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। সকালে ক্ষেতে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকেরা তাদের সবজি ক্ষেত কাটা দেখতে পান। এ সময় তারা ক্ষেত হতে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেন। এতে হারুন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে তার খোঁজ না মিললে তাদের আরও ক্ষতি করা হবে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিরকুটে উল্লেখ করা হয়নি।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মজিদ জানান, ১৭ কাঠা জমিতে টমেটোর চাষ ছিলো। কিন্তু গত রাতে কে বা কারা সেই ধরন্ত গাছ কেটে দিয়েছে। ধার দেনা করে গ্রীষ্মকালীন ব্যয়বহুল টমেটোর চাষ করেছিলেন। এখন কি করে ধারদেনা পরিশোধ করবেন সে চিন্তায় আছেন।

ওই গ্রামের ক্ষতিগ্রস্থ অন্য কৃষক আজগর আলী জানান, আমার পাঁচ কাঠা জমিতে শিম লাগানো ছিলো। সেই ধরন্ত শিম গাছ রাতে প্রায় সব কেটে ফেলেছে। পাশেই ঝাল চাষ ছিলো তাও কাটা রয়েছে। আমার এই চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। যে ক্ষতি তারা করেছে এ পুষিয়ে ওঠা সম্ভব না। অনুরুপভাবে ওই গ্রামের হারুন অর রশিদ নামের আরেক কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত শিমগাছ কেটে দিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেই নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১