আপডেট : ০২ September ২০২৩
চট্রগ্রাম প্রতিনিধি: ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নানা উদ্যোগ গ্রহণ করেছেন, সেখানে চট্টগ্রামে আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের পাওয়ার কো অডিনেটর মোঃ ইউসুফের নেতৃত্বে সংযোগের নামে চলছে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের নৈরাজ্য। অনুসন্ধান জানা যায়, ঘুষ না দিলে সংযোগ আবেদনের ফাইল চাপা পড়ে থাকে বছরের পর বছর। আর ঘুষ হলেই সকল নিয়মনীতি উপেক্ষা করে মিলছে নতুন সংযোগ।প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকটিশিয়ানদের বাদ দিয়ে কতিপয় দালাল সিন্ডিকেট দিয়ে হাজার হাজার টাকা ঘুষ গ্রহণ করছে। টাকা বিনিময়ে দালালের সাথে চুক্তি ভিত্তিতে কোন প্রকার খুঁটি (খাম্বা) স্থানান্তর। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ। সরকারের রাজস্ব কর ফাঁকি দিয়ে ইতিমধ্যে আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। শহিদুল মোস্তাফা রাশেদ নামে এক গ্রাহক জানান, পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ সংযোগের জন্য ২ বছর আগে আবেদন করেছি। গত ২৩শে ফেব্রায়ারি ২০২৩ সালে ৬৬০০৩ সিরিয়াল নং ৪হাজার ৮ টাকা জমা প্রদান করি। আমার আবেদন নং ৮৪৮ কোন একটি অদৃশ্য কারণে আমাকে এতো দিন ধরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। চাতরী চৌমুহনী বাজারের নুরুল ইসলাম ভবনে বৈদ্যুতিক খুঁটি (খাম্বা) স্থানান্তর সংযোগ দিতে ৭ লক্ষ টাকার ইস্তিমিট দেওয়া হয়। দালাল চক্রের সিন্ডিকেটের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকার চুক্তিতে এক বৈদ্যুতিক খুঁটি থেকে অন্য বৈদ্যুতিক খুঁটিতে সংযোগ দিয়ে ৪টি মিটারের সংযোগ দেওয়া অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক বিদ্যুৎ অফিসের কর্মচারী জানান, আমাদের পাওয়ার কো অডিনেটর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। মিটারের প্রতিটা ফাইল জন্য ইলেকটিশিয়ানদের থেকে ২'শ টাকা নেন।মিটার স্থানান্তর সময় রির্পোট দেওয়ার জন্য ৫'শত টাকা।বৈধ ইলেকটিশিয়ানদের বাদ দিয়ে কতিপয় দালাল দিয়ে কাজ করান।অবৈধ মিটারের থেকে ৫/৪ শত টাকা দিয়ে রির্পোট দেওয়া।অবৈধ মিটারের প্রতিটা ফাইল থেকে ২০০ টাকা দিলে ১কিলো ওয়াট দেখান টাকা না দিলে ৩/৪ কিলো ওয়াট জমানত দেখান। ১কিলো ওয়াট হচ্ছে ৫৬৫ টাকা তাহলে ৩ কিলো ওয়াট হলে ১৭০০টাকা জামানত দিতে হয়।৩ফেজ সংযোগ কানেকশন জন্য ১০/২০হাজার টাকা নেওয়া হয়। অভিযোগের বিষয়ের জানতে পাওয়ার কো অডিনেটর ইউসুফের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দিলে তিনি জানান, এখন গাড়িতে আছি। আপনার সাথে পড়ে কথা হবে।বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ৪ঘন্টার পরে ফোন করে জানান, আমি এক আত্নীয় বিবাহ অনুষ্ঠানে কারণে বাড়িতে আসছি। আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে আপনি আমার অফিসের বস ডিজিএম এবং এজিএম আছে। আপনি ওনাদের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে। আমার পরিচিত অনেক সাংবাদিক আছে।আপনি ওনাদের কাছ থেকে আমার বিষয়ে জানতে পারবেন। এ বিষয়ের পল্লী বিদ্যুৎ সমিতি-১ আনোয়ারা জোনাল অফিসার ডিজিএম মো: জসিম উদ্দিন জানান, আমার অফিসের কোন অন্যায় মেনে নেওয়া যাবে না। আপনাকে কেউ ভূল তথ্য দিয়েছে আপনি অফিসে এসে দেখা করুন। এই বিষয়ের চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আনোয়ারা-কর্ণফুলী উপজেলার পরিচালক নাজিম উদ্দীন আহমেদ চৌধুরী জানান, পল্লী বিদ্যুৎ অফিসের পাওয়ার কো অডিনেটর ইউসুফের ও দালালদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, ঘুষ-বাণিজ্যের একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১