আপডেট : ০৭ August ২০২৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ কামিল মাদ্রাসার,শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ সহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।গৌরনদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানায় গোপন সংবাদের ভিত্তিতে আন্ত: জেলা চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলো সিয়াম আহমেদ (২০) পিতা আলাউদ্দিন বয়াতী,পার্থ রায় (২৩) পিতা মৃত টমাস রায়, ও রেজাউল শরিফ (২৮) পিতা নাছির শরীফ , তাদেরকে গ্রেফতার করা হয় ।আজ সোমবার সকালে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১