বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২৩

শিবগঞ্জের কুমিরাদহ বিল লিজ দিয়েও সন্ত্রাসীদের দিয়ে মাছ ধরতে বাধা দিচ্ছে : চৌধুরী আমের


বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাত রশিয়ার কুমিরাদহ বিলটি চৌধুরী ইসমাইল, সাজ্জাদ ও জোয়াদ ওয়াকফ ষ্টেট এর সম্পত্তি। এই ষ্টেট এর মোতওয়াল্লী মোঃ কাইয়ুম রেজা চৌধুরী। তিনি ৩ বছরের জন্য ২ বারে ৯০ লক্ষ টাকা দিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবারকে লিজ দেন।
পরবর্তীতে ইজারাদাররা এই বিলটিতে মাছ চাষ শুরু করলে তাতে বাধা সাধেন এবং চাঁদা দাবি সহ বিলে জোরপূর্বক দখল, মাছ আহরণ ও উচ্ছেদ করার হুমকি দেন চৌধুরী ইসমাইল, সাজ্জাদ ও জোয়াদ ওয়াকফ ষ্টেট এর মোতওয়াল্লী মোঃ কাইয়ুম রেজা চৌধুরী'র ভাজিজা মুর্তজা রেজা ওরফে আমের।
গত ১২ জুলাই আমেরের নির্দেশে বিলে শিবগঞ্জ থানা ওসি চৌধুরী যোবায়ের আহমম্মেদ ও পুলিশের উপস্থিতিতে অবৈধ ভাবে মাছ ধরেন আমের চৌধুরী, যার বাজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেছেন বিল ইজারাদারদের পক্ষে মোঃ আলফাজ উদ্দীন।
এই বিষয়ে কুমিরাদহ বিলটির ইজারদার মোঃ আলফাজ উদ্দীন বলেন, চৌধুরী আমের চিহ্নিত
শীর্ষ সন্ত্রাসী রাজ্জাক, রশিদ, কামাল ওরফে পরোশ, রাশু ভূত এবং সামাদ নামে এইসব সন্ত্রাসীদের আমার পিছনে লেলিয়ে দিয়েছেন এছাড়া তিনি পুরস্কার ঘোষণা করেছেন, যারা আমাকে হত্যা বা অঙ্গহানি করতে পারলে তাকে ২০ লক্ষ টাকা পুরস্কার দিবেন তিনি। এই হুমকির পর আমরা মৎস্যজীবীরা লিখিত সহকারে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ সুপার সদর সার্কেল, জেলা পরিষদ চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ সহকারী ভূমি কমিশনার, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ শিবগঞ্জ থানাকে আবগত করি গত ১৮ মার্চ।
জানা গেছে কুমিরাদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন দু'পক্ষের বেশ কয়েজন।
গত বুধবার (২ আগষ্ট) সন্ধ্যায় কুমিরাদহ বিলে মাছ মারার প্রস্তুতি নিচ্ছিলেন আমের চৌধুরী'র দূর-দূরান্ত থেকে ভাড়া করা লোকজন এই অবস্থায় বিল ইজারাদারদের সাথে সংঘর্ষ বাধেঁ এতে আবারও দু'পক্ষে ২৫ জন আহত হোন।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানান, এই কুমিরাদহ বিলটি চৌধুরী ইসমাইল, সাজ্জাদ ও জোয়াদ ওয়াকফ ষ্টেট এর পক্ষে মোতওয়াল্লী মোঃ কাইয়ুম রেজা চৌধুরীর কাছ থেকে তিন বছরের জন্য ২ বারে ৯০ লক্ষ টাকা দিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার লিজ নেয়। এছাড়াও ষ্টেটের মোতওয়াল্লী মোঃ কাইয়ুম রেজা চৌধুরী সহ চৌধুরী'র সহকারী ম্যানেজার মোজাম্মেল ও দফাদার রবু'র স্বাক্ষরিত পেপারস্ করে ২ কোটি ৭৮ লাখ টাকা দেওয়া হয়েছে পরবর্তীতে বিলটি যেন এই ৫০০ মৎস্যজীবী পরিবার আবারও লিজ নিতে পারেন। কিন্ত এতে বাধ সাধেন চৌধুরী'র ভাতিজা আমের চৌধুরী। এই আমের চৌধুরী'র কাছে তার চাচা অসহায় হয়ে পড়েছে।
ইজারা নেওয়া এমরান হোসেন বলেন, আমরা বিলের জন্য চৌধুরীকে (কায়য়ূম চৌধুরী) ঘটি বাটি বেঁচে, এনজিও থেকে কিস্তি নিয়ে টাকা দিয়েছি কিন্ত এখন তার ভাতিজা আমের চৌধুরী আমাদের বিলের মাছ পুলিশ পাহারায় সন্ত্রাসীদের দিয়ে মেরে নিচ্ছে এবং একের পর এক মামলা দিচ্ছে। আমের চৌধুরী'র জুলুমে আমরা নিঃস্ব হয়ে যাব।
ভুক্তভোগী জাকারিয়া এম নামে এক মৎসজীবি বলেন, আমি গরু বেঁচে ৩ লক্ষ টাকা দিয়েছি, আমের চৌধুরী শিবগঞ্জ থানার ওসি চৌধুরী যোবায়ের আহমদের এর সহয়তায় বিল দখলের পায়তারা করছে গত ১২ জুলাই প্রায় ৬৬ লক্ষ টাকার মাছ চুরি করেছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
হুমকি, চাঁদারদাবী ও মাছ চাষাবাদের বাধার অফিযোগে মুর্তজা রেজা ওরফে আমের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী যোবায়ের আহমদকে তার সরকারী মোবাইলে একাধিকবার কল করলেও তিনি তিনি ফোন রিসিভ করেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১