বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২৩

গোমস্তাপুরে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকি উদযাপন


নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকি উদযাপন করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল ১০.৩০ মিনিট শেখ কামালের প্রতিকৃতিত্তে মাল্যদান করা হয়। তারপর বৃক্ষ রোপন করা হয় উপজেলা চত্বরে।
পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি বিপাশা হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, অফিসার ইনচার্জ গোমস্তাপুর মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রহনপুর আহমদি বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোশের্দ, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীন, সাংবাদিক নাহিদ ইসলাম, আলিনগর বালিকা বিদ্যালয়ের ছাএী নওশিন জামান প্রমুখ।আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১