বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২৩

পূর্ণিমার জ্যোঁ-এর প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী শহর


এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী প্রতিনিধি:
পূর্ণিমার জ্যোঁ ও বৈরি আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমুহ ঘাটে ফিরে এসে শিববাড়িয়া নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে৷ এদিকে অস্বাভাবিক জোয়ারের কারনে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ন নিম্নাঞ্চল। পটুয়াখালী শহর রক্ষা বাঁধের স্লুইসগেটগুলো অকার্যকর থাকায় জোয়ারের পানব ঢুকে নতুন বাজার, পোস্ট অফিস রোড, মহিলা কলেজ রোড, জুবিলী স্কুল রোড, মুন্সেফ পাড়া, পুরাতন হাসপাতাল রোড, ফায়ার সার্ভিস রোড, মা ও শিশু কল্যান কেন্দ্র চত্বর, সিভিল সার্জন অফিস চত্বর, নিউ মার্কেট চত্বর, মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১