বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২৩

জামালপুরে মেলান্দহে নবাগত ডিসির মতবিনিময় সভা


আবুল কাশেম জামালপুরপ্রতিনিধি: 
জামালপুরের নবাগত ডিসি ইমরান আহমেদ ২ আগস্ট সন্ধ্যায় ৬-৩০মিঃ মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন-ইউএনও সেলিম মিঞা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, সাবেক মেয়র হাজী দিদার পাশা, অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো: জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মোঃ শাহ্ জামাল প্রমুখ।
সভায় নবাগত জেলা প্রশাসক ইমরান আহমেদ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুর জেলাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১