আপডেট : ২৫ July ২০২৩
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের রাধানগর মহল্লা’র ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ জুলাই ২০২৩ খ্রি.) দিনব্যাপী অনুষ্ঠিত ৬ টি দলের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। শেষে ময়দান ভাই কিংস এবং ময়দান কিং এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ময়দান ভাই কিংস চ্যাম্পিয়ন ও ময়দান কিং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন। এছাড়াও বক্তব্য দেন স্থানীয় এলাকার ব্যবসায়ী আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১