বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০২৩

পীরগঞ্জ উপজেলা পরিষদ’র মাসিক সাধারন সভা অনুষ্ঠিত


মোঃ আকতারুজ্জামান রানা, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল। সভা সঞ্চালনা করেন উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা, উপজেলা আ'লীগের সহ সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। মাসিক সমন্বয় সভার পর পবিত্র ঈদ—উল আযহার প্রস্তুতি এবং আইনশৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন পবিত্র ঈদ—উল আজহা উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র তালিকা প্রয়ন পূর্বক চাল সুষ্ঠ ভাবে বিতরন, গরু চুরি রোধে রাতের বেলা পুলিশি টহল বৃদ্ধিসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১