বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০২৩

খাস কালেকশনের নামে চলছে হরিলুট সরকার বছরে বঞ্চিত হচ্ছে কোটি টাকার রাজস্ব


আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব‍্যুরো:
তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, উপজেলার চিরাং বাজারটি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীনতম একটি বিখ্যাত গরুর বাজারসহ সর্ববৃহৎ বাজার হিসাবে পরিচিত। গত বছর ১৪২৯ বাংলা সনে বাজারটির ইজারা দেয়া হয়েছিল ভ্যাট সহ ৯৮ লাখ টাকা। বর্তমানে এই বাজারটির ইজারা কোটি টাকার উপরে। কিন্তু চলতি ১৪৩০ বাংলা সনের বাজারটি ইজারা না দিয়ে স্থানীয় প্রশাসন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও নেতৃস্থানীয় কিছু কুচক্রী মহলের আতাতের মাধ্যমে বাজারটি খাস কালেকশন শুরু করে। বাজারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা নামে মাত্র উপস্থিত থাকলেও স্থানীয় সুবিধাভোগীরাই অতিরিক্ত হারে বাজারে টোল আদায় করছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ীসহ সকলের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গত তিন সপ্তাহে তিন হাট বাজারে মাত্র এক লাখ ষাট হাজার টাকা আদায় দেখিয়েছে। অথচ প্রতি বাজারে দুই লক্ষ টাকার উপরে আদায় হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন। শাহজাহান মিয়া আরও জানান, বর্তমানে এই বাজার থেকে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। প্রথম বাজারেই সুবিধাভোগিরা আড়াই লাখ টাকার উপরে টোল আদায় করে। কিন্তু তিন সপ্তাহে তিন হাট বাজারে মার এক লাখ ৬০ হাজার টাকা আদায় দেখিয়েছে। খাস কালেকশনের নামে যেভাবে টাকা আদায় করা হচ্ছে এবং যেভাবে সরকারী তহবিলে জমা দেওয়া হচ্ছে এতে করে বছরে ২৮ লাখ টাকা মত হবে। এতে বছরে সরকার রাজস্ব হারাবে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার উপরে।
এ ব্যাপারে বুধবার সেল ফোনে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরি জালালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিরাং বাজার নিলাম ডাকের জন্য যথা নিয়মে দরপত্র আহবান করা হলেও কোন ব্যক্তি ইজারা ডাকে অংশ গ্রহন করেন নাই । ফলে সরকারী রাজস্ব আদায়ের জন্য খাস আদায় করা হচ্ছে। হাট বাজার ইজারা বিধান মোতাবেক খাস আদায় ছাড়া আর কোন প্রক্রিয়া নাই। বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১