বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০২৩

নীলফামারীতে বিনামূল্যে ৩০০ অসহায় মানুষের চক্ষু চিকিৎসা সেবা প্রদান


তৈয়ব আলী সরকার নীলফামারী, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) দুপুরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,'ধন্যবাদ জানাই রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম স্যারকে। তাঁর বিশেষ উদ্যোগে আজকে বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করা সম্ভব হয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানাই, দীপ আই কেয়ার ফাউন্ডেশনকে। জেলা পুলিশের আমন্ত্রণে এখানে এসে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করার জন্য।'
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো, মোস্তফা মঞ্জুর, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, সদর থানার ওসি খান মো. শাহ্রিয়ার, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক সদরুল হাসান রাজু, পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, মেডিকেল অফিসার সাজ্জাদ বারি প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১