বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০২৩

কেরানীগঞ্জে ভূমিসেবা নিয়ে গণশুনানি


মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ভুমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা ভুমি অফিসের (রাজস্ব সার্কেল দক্ষিন) উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে রবিবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম। এসময় ভুমি সেবা সহজীকরনে উপস্থিত ভুমি মালিকরা তাদের মতামত তুলে ধরেন। এছাড়াও ভুমি মালিকদের নানা প্রশ্নের উত্তর দেন এসিল্যান্ড ও ইউএনও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানুনগো আমিনুল ইসলাম, সার্ভেয়ার আব্দুল মজিদ, জহির হোসেন, নাজির সোহেল রানা, নামজারী সহকারী মজিবর রহমান জয়, ভুমি সহকারী কর্মকর্তা রনজিৎ বাবু, রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভুমি অফিসে সেবা নিতে সরকারি ফি ছাড়া কেউ অতিরিক্ত টাকা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১