বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০২৩

কেরানীগঞ্জে আওয়ামীলীগ পার্টি অফিসে হামলা-ভাংচুরের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও বিক্ষোভ মিছিল-আটক ৯


মো:এরশাদ হোসেন, কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:
কেরানীগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা ঘটনায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি নাজিম উদ্দিন মাষ্টারসহ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। হামলা ও সংঘর্ষের্র ঘটনায় শুক্রবার গভীর রাতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এঘটনায় শনিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষেভ মিছিল করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ। বিক্ষোভ মিছিলটি জিনজিরা থেকে শুরু হয়ে চুনকুটিয়া চৌরাস্তাায় গিয়ে শেষ হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতুত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম,ই মামুন, শুভাঢ্য ইউপি চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজি মো. সাকুর হোসেন সাকুসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানা ইনস্পেক্টর (অপারেশন) আসিকুর রহমান বলেন, সুমন মিয়া নামে এক আওয়ামিলীগ নেতা শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তাদেরকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কেরানীগঞ্জের শীর্ষ পর্যায়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ বলেন, শুক্রবার সকালে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ পার্টি অফিসে হামলা চালিয়েছে। এই ঘটনায় আওয়ামিলীগের ২০—২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।
অপরদিকে, আওয়ামিলীগের নেতাকর্মীদের উপর হামলা ও পার্টি অফিস ভাংচুর এর প্রতিবাদে শুক্রবার রাতে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ চড়াই মাঠ থেকে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিনের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ভাংনা গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১