বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড


বদিউজ্জামান রাজাবাবু, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ হেরোইন বহনের দায়ে মিজানুর রহমান নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
সোমবার (২২মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মিজান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মজিদের ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট রবিউল ইসলাম জানান, ২০২১ সালের ১২ জুলাই রাতে র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুড়া এলাকায় অভিযান চালিয়ে মিজানকে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় পরের দিন র‌্যাবের এসআই নিবাস মিস্ত্রি বাদি হয়ে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার এসআই লালন কুমার ২০২১ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১