বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২৩

নড়াইলে মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব খাজা মিয়া ১০হাজার মানুষকে ঈদ সামগ্রী দিলেন


এস এম হালিম মন্টু, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া নিজ এলাকার ১০ হাজার মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। শনিবার জেলার কালিয়া পৌরসভা ও কলাবাড়িয়া ইউনিয়নে এসব ঈদ শুভেচ্ছা বিতরন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হিরা,্উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ,সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম আহমে্¥দ চাঁচুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হিরক, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ মোঃ ফসিয়ার রহমান মোল্যা প্রমূখ।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ব্যক্তিগত উদ্যোগে এবারের ঈদে ১০হাজার মানুষকে.চাল,ডাল,সেমাই,দুধ,চিনি,তেল শুভেচ্ছা হিসাবে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি এলাকার মানুষদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১