আপডেট : ১০ April ২০২৩
সাইফুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে পাষান্ড ছোট ভাই রোমান ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই কে গলাকেটে হত্যা করেছে । এ ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার গভীর রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে । নিহত রায়হান( ২৮) একজন স্থানীয় এনজিও কর্মী ছিলেন। তিনি ঐ গ্রামের শাহজাহান ফকিরের বড় পুত্র।
নিহত রায়হানের পিতা শাহজাহান জানান, গতকাল রবিবার এশার ও তারাবী নামাজের পর রাতের খাবার শেষ করে পূর্ব পাশের ঘরে আবু রায়হান, রোমান ও জামাল তিন ভাই একই বিছানাতে ঘুমাতে যান । এসময় বড় ছেলে আবু রায়হান ও ছোট ছেলে জামাল ঘুমিয়ে পড়েন। মেজু ছেলে রোমান না ঘুমিয়ে পাশেই কোরআন পড়তে থাকে। অনেক রাত হয়ছে বলে আমি রোমান কে ঘুমিয়ে যেতে বলি। আমরা ঘুমিয়ে পড়লে, রোমান না ঘুমিয়ে গভীর রাতে বড় ছেলেকে ধারালো চাকু দিয়েগলা কেটে জবাই করেন । কান্নার শব্দে পাশে থাকা আমার ছোট ছেলে জামালের ঘুম ভেঙে যায়, সে রক্ত দেখে চিৎকার দিলে, পাশের ঘর হতে আমি আসতে না আসতেই দরজা খুলে ঘাতক রোমান পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। বড় বোন শিরিন জানান তিন ভাইয়ের মধ্যে রায়হান বড় এনজিও ও অবসরে কৃষি কাজ করতো। অনেক কষ্ট করে এমএ পাশ করছে। ঘাতক রোমান লেবাননে থাকত। কয়েক মাস আগে বাড়ী আসছে। বাবা প্রায় বিশ লক্ষ টাকার মত ধার দেনা হয়েছিল । সব দারদেনা শেষও হয়েছে। কিছু দিন আগে রোমান মা বাবার সম্মতি ছাড়া বিবাহ করেন। সম্প্রতি বউকে বাড়ীতে আনা ও টাকা-পয়সা নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ছোট ভাই বড় ভাইকে হত্যা করছে। ওর বিচার চাই আমরা।
সংবাদ পেয়ে রাতেই সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১