আপডেট : ১০ April ২০২৩
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। গতকাল পিকআপ ভর্তি উপহার সামগ্রী হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে পেঁৗছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাসেম, উপদেষ্টা আতিকুর রহমান খাঁন খোকন, সুমন রেজা, সহ—সভাপতি নজরুল ইসলাম সবুজ, আমজাদ হোসেন, মোঃ জীমন, বাংলাদেশ পরিচালনা কমিটির সদস্য মশিউর রহমান রুবেল, রনি মজুমদার,
উল্লেখ্য, ঈদ সামগ্রী উপহার সূর্য সন্তান পরিবারের প্রতিনিধির মাধ্যমে নিজস্ব পরিবহন খরচে ইউনিয়নের প্রতিটি গ্রামে গরীব, দুঃস্থ্য অসহায়দের বাড়ি বাড়ি পেঁৗছে দেওয়া হয়। ঈদ সামগ্রী উপহার চলমান পবিত্র মাহে রমজানে দ্বিতীয় কর্মসূচি। ইতোপূর্বে প্রথম দফায় চিওড়া ইউনিয়নের ৪০ গ্রামে অসহায় পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছিল। এমন একটি মহৎ কার্যক্রম সম্পাদন করায় উপদেষ্টাগণ ও বিভিন্ন গ্রামের প্রতিনিধিগণ সূর্য সন্তান সংগঠনের প্রশংসা এবং সূর্য সন্তান পরিবারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১