বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২৩

মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে -রংপুরে বাণিজ্যমন্ত্রী


দেশের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সেদিকটা খেয়াল রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। তিনি বলেছেন, সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা আরো ভালোর দিকে যাবে। রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। একারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা। মন্ত্রী আরও বলেন, সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করছে। এখন রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক কমিশনার (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুরের ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১