বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২৩

নওগাঁয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকদের সম্পৃক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত


এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকদের সম্পৃক্তকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্তাবধানে খান ফাউন্ডেশন নওগাঁতে অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। রবিবার (৯ এপ্রিল) দুপুরে  শহরের টিফিন টাইম সম্মেলন কক্ষে রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপরাজিতা চন্দনা সারমিন রুমকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং  নওগাঁ সদর  বদলগাছি  ও রাণীনগর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক” এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অভিজ্ঞ অপরাজিতাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় অপরাজিতাদের পক্ষে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের অপরাজিতা নেটওয়ার্কের সাথে সাংবাদিকবৃন্দের সেতু বন্ধন তৈরী, নারীর ক্ষমতায়নে সফলতার গল্প, চ্যালেঞ্জ, বিভিন্ন দাবী-দাওয়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স প্রচারের ব্যাপারে উপস্থিত সাংবাদিকদের অধিকতর সংবেদনশীল হওয়ার দাবী জানানো হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১