আপডেট : ১৬ March ২০২৩
সীমা আক্তার ছোঁয়া, সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজনের করুন মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেল তিনটার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামের পোশাক কারখানার ভেতরে সেপটিক ট্যাংকে এ ঘটনা ঘটে। পরে, রাত ৯ টা ৫০ মিনিটের দিকে সেপটিক ট্যাংক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো: মিঠু (২২)। তিনি পরিছন্নকর্মী হিসেবে কাজ করেন। অপর দুইজন নিহতের নাম মোঃ রাকিব (২২)। তিনি খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে। এবং মোহাম্মদ আলী (২৭) রংপুর জেলার গংগাচড়া এলাকার ফেরদৌস রহমানের ছেলে। তারা দুইজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক।
ফায়ার সার্ভিস ঢাকা জোন -৪ এর উপ-সহকারী পরিচালক মো: আলাউদ্দিন জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং তিনটি মরদেহ উদ্ধার করে। তারা মুলত বিষক্রিয়ায় কারণে মারা গেছে। ট্যাংকের ভেতরে অক্সিজেন শুণ্য ছিলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১