আপডেট : ১২ March ২০২৩
এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরকীয়ার অভিযোগ উঠেছে স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী মাহফুজা খাতুন ।
রোববার (১২ মার্চ) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিন পরানপুর গ্রামের নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী মাহফুজা খাতুন বলেন, ২০১৮ সালে একই উপজেলার মান্দা সদর ইউনিয়নের নবগ্রামের নাজিমুদ্দিনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে ১টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী সাইফুল ইসলাম । যৌতুকের দেড় লাখ টাকা দেওয়ার পরও শ্বশুর-শাশুড়ি, সাইফুল ইসলাম নিজে মারধরসহ নানাভাবে শারীরিক-মানসিক নির্যাতন চালায়। ছয়-সাত মাস পূর্বে নিজের কন্যা সন্তানসহ জোরপূর্বক মাহফুজার বাবার বাড়ি পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন। বর্তমানে মাহফুজা খাতুন কে বিভিন্ন বদনাম দিয়ে আরেকটা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে সাইফুল ইসলাম ।এসব ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন ও প্রধানন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এবং বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই নারী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর নারীর বাবা শরিফ উদ্দিন, ভাই ফয়সাল হোসেন ও দাদা তনজেব উদ্দিনসহ আরও অনেকে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১