আপডেট : ০৬ March ২০২৩
কামাল শিশির, রামু প্রতিনিধি: প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা স্বীকার করে যে, তারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল। দেশের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের লক্ষে তারা ক্যাম্প থেকে বের হয়ে আসে। আটক রোহিঙ্গারা হলেন ১। বশির আহম্মদ (৬০) (এফডিএমএন), ২। সাব্বির হোসেন (৪৪) (এফডিএমএন), ৩। আবুল মনসুর (৩৮)(এফডিএমএন), (৪) নজু মিয়া (৭০)(এফডিএমএন), ৫। মোঃ আয়াছ (৩৪) (এফডিএমএন), ৬। নূর মোহাম্মদ (৬২) (এফডিএমএন), ৭। সলিম উল্লাহ (৪৫)(এফডিএমএন), ৮। আবু তাহের (৫০) (এফডিএমএন), ৯। সোনা আলী (৬৫) (এফডিএমএন), ১০। মোঃ সায়দ (৫৯)(এফডিএমএন), ১১। আলী হোসেন (৬০)(এফডিএমএন), ১২। রশিদ আহম্মদ (৬৪)(এফডিএমএন), ১৩। সাইদুর রহমান (৪০) (এফডিএমএন), ১৪। সৈয়দ হোসেন (৫০) (এফডিএমএন), ১৫। আমীর হোসেন (৬০) (এফডিএমএন), ১৬) রশিদ উল্লাহ (৩৫)(এফডিএমএন), ১৭। আমান উল্লাহ (৩৫) (এফডিএমএন), ১৮। আব্দুর রহমান (৬০) (এফডিএমএন), (১৯) আব্দুল হামিদ (৬৩)(এফডিএমএন), ২০। মোঃ সেলিম (৪২) (এফডিএমএন)।
কক্সবাজার উখিয়া থানার মরিচ্যা বাজার এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০ জন মায়ানমার নাগরিককে আটক করেছে র্যাব-১৫।
কক্সবাজার জেলার বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে অবৈধভাবে বের হয়ে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে একদল রোহিঙ্গা কক্সবাজার জেলার উখিয়া থানার মরিচ্যা বাজার গরুর হাট এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে গাড়িতে উঠার জন্য অবস্থান নেয়।
বিশ্বস্থ সূত্রে খবর পেয়ে র্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল (৫ মার্চ২০২৩) তারিখ ৬ টার দিকে উল্যেখিত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে ২০ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে লিখিত এজাহারসহ কক্সবাজার জেলার উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১