আপডেট : ১৬ February ২০২৩
নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) নবনিযুক্ত ভাইস—চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্প অর্পণের পর তিনি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে প্রতিনিধিদল বঙ্গবন্ধু জাদুঘর, লাইব্রেরী ও প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১