আপডেট : ২১ November ২০২২
নোয়াখালীর সেনবাগে তিন শতাধিক বীরমুক্তিযোদ্ধার মাঝে স্মার্টকার্ড ডিজিটাল সদনপত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগের আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধাদের হাতে আনুষ্ঠানিক ভাবে ওই স্মার্টকার্ড ও ডিজিটাল সনদপত্র তুলে দেন। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্স্নাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মটকার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী—২(সেনবাগ—সোনাইমুড়ী আংশিক আসনের) এমপি আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইসে চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সাবেক অতিরিক্তি অবপ্রাপ্ত উপসচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী আবদুল গোফরান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ৩ শতাধিক বীরমুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ও ডিজিটাল সনদপত্র তুলে দেন।
মোঃ জাহাঙ্গীর আলম
সেনবাগ প্রতিনিধি
তারিখঃ ২১/১১/২২ইং
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১