আপডেট : ০৯ November ২০২২
সাতক্ষীরায় দেবহাটায় রাতে ডিউটিরত অবস্থায় ফারুক হোসেন (৩৮) নামের এক গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোমবার সন্ধ্যায় সস্ত্রীক বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে রাত্রিকালীন ডিউটিতে যায় ফারুক। সকালে তার স্ত্রীর চেচামেচি শুনে
কাজীমহল্যা গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে ও সখিপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ । মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এলাকাবাসী জানায়, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই নির্বাচনী সহিংসতার জেরে বর্তমান জনপ্রতিনিধিদের সমর্থকদের সন্ত্রাসী হামলার শিকার হন গ্রাম পুলিশ ফারুক। সেখান থেকেই শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাছাড়া নির্বাচন কেন্দ্রিক প্রতিহিংসার জেরে গ্রাম পুলিশ হওয়া স্বত্বেও ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি ফারুককে দিয়ে ইউনিয়ন পরিষদ ঝাড়ু দেয়ানো থেকে শুরু করে কাজের লোকের মতো ব্যবহার করে আসছিল।
অসুস্থ থাকায় রাত্রিকালীন ডিউটিতে ফারুকের সাথে ইউনিয়ন পরিষদে তার স্ত্রীও থাকতো।
স্থানীয়রা ছুটে গিয়ে ফারুককে মৃত অবস্থায় দেখতে পান। পরে দেবহাটা থানায় খবর দেয়া হলে পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে মরদেহ উদ্ধারের পরপরই ময়নাতদন্ত ছাড়াই একটি মহল ফারুকের অস্বাভাবিক মৃত্যুকে ‘ব্রেইন স্ট্রোক’ বলে চালিয়ে দিতে নানা অপচেষ্টা শুরু করে বলে একাধিক সূত্রে জানা গেছে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে সেমোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১