আপডেট : ০৫ November ২০২২
গত ০১/১১/২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার পল্টন মডেল থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম ৩ নং গেট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাকির হোসেন (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও ০১ মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া একই তারিখ অপর আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় মোড় এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আল আমিন (২৮) ও ২। মোঃ জাহাঙ্গীর (২৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু, ০১টি ছুরি, ০২ মোবাইল ফোন ও নগদ-১১৪০/- (এক হাজার একশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একই তারিখ অপর আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ফারুক (৩৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও ০২ মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ পল্টন ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১