আপডেট : ০৫ November ২০২২
দিনাজপুরের ফুলবাড়ী থেকে সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক দেশ মা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়েছে। গত মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টায় ফুলবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত। দৈনিক দেশ মা’র বার্তা সম্পাদক আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ মা’র সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ডেলটা টাইমস প্রতিনিধি আনোয়ার সাদাত , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, ফটো সাংবাদিক আব্দুল খালেক, সাংবাদিক লিটন সরকার, আমিনুল ইসলাম প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তির কেক কেটে উৎসব পালন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১