আপডেট : ০৩ November ২০২২
ঢাকার ধামরাইয়ে গরুচুরির মামলার তদন্তে এক ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে গ্রেপ্তারও করা হয়েছে ওই ছাত্রলীগ নেত্রীকে। বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। বুধবার ভোর রাতে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। গ্রেপ্তার বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। তিনি বলেন, আমি বিষয়টি জানিনা। তবে অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের হয়। আমরা এঘটনায় দুইজনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার নামে ওই তরুনীর সম্পৃক্ততা পাওয়া যায়। পরে আজ ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়। গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনা গুলোতে মামলা হয়। ওই মামলা গুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী নামে ওই তরুনী গরু গুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মূহুর্তে বলতে পারছিনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১