বাংলাদেশের খবর

আপডেট : ২২ August ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্ল্যাট নির্মাণে চাঁদাবাজির অভিযোগ


টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্ল্যাট নির্মাণে চাঁদা না দেওয়ায় মারপিটের অভিযোগ দায়ের করেছেন আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি ।

জানা যায়, ভূয়াপুরে বহুতল ফ্ল্যাট নির্মাণের জন্য ৪৮ জন মিলে একটি জমি কিনেন। এর আগে ওই জায়গায় স্থানীয় যুবলীগ নেতা সেলিমের ভাই মুফতি শামীম একটি মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন।

নতুন মালিক তাদের ক্রয়কৃত জায়গায় টাইম প্যালেস নামে স্থাপনার কাজ শুরু করার জন্য মুফতি শামীমকে জায়গা খালি করতে বলে। কিন্তু মুফতি শামীমের ভাই জায়গা খালি করে দিতে মোটা অংকের চাঁদা দাবী করে জায়গা খালি করে দিতে টালবাহানা করে সময়ক্ষেপন করতে থাকেন। এতে করে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

গতকাল রোববার সেলিম, তার ভাই মুফতি শামীম, মাদ্রসার কর্মচারী লাল মিয়াসহ লোকজন নিয়ে টাইম প্যালেসে ঢোকার জন্য চাবি চায়। চাবি দিতে অস্বীকার করলে সাত্তার ও সাত্তারের ভাইয়ের উপর হামলা করে। এতে সাত্তার আহত হয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

জায়গার আগের মালিক ফজলুল হক জানান, মুফতি শামীম আরফান আলী মহিলা মদ্রাসার নামে তার জায়গা ভাড়া নিয়ে গত দুই বছর কোন ভাড়া না দিয়ে ওই জায়গা জবর দখল করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন। ওই জায়গা টাইম প্যালেস কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দিয়েছেন।

সাত্তার জানায়, সেলিমকে চাঁদা না দেওয়ায় সেলিম, তার ভাই মুফতি শামীমসহ তাদের সাঙ্গপাঙ্গরা তার উপর হামলা করেছে ।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগটি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১