আপডেট : ১৬ August ২০২২
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের মির্জাপুরস্থ বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কেরানীগঞ্জের জিনজিরাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে পরিকল্পিত বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন পালনকে আওয়ামীলীগ কর্তৃক বাধা দেওয়ার বিষয় উল্লেখ করে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন ৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ঈশা খান, স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ দক্ষিণ থানার সভাপতি সোহেল রানা, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদিন বাবুল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো. আলী হোসেন ও ঢাকা জেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. পাভেল মোল্লা প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া করেন এবং দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় ৷
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১