আপডেট : ১৬ August ২০২২
বাগেরহাটের ফকিরহাটে ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাড়িয়া এলাকায় বিপ্লব ব্যানার্জী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দল জাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময়ে বিপ্লব ব্যানার্জির দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত বিপ্লব ব্যানার্জীর বাড়ি উপজেলার জাড়িয়া গ্রামে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু-আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১