বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০২২

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে বিজিবি'র ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি।

দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ব্যবস্থাপনায় জেলার সীমান্তবর্তী এলাকাসহ সর্বস্তরের অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। 

উক্ত অনুষ্ঠানে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া ও সহকারী পরিচালক মমিনুল ইসলামের উপস্থিততে ত্রাণ ও খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেল, লবণ ও আলু ইত্যাদি) বিতরণ করা হয়।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১