বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০২২

লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


'আন্তঃ প্রজন্ম সংহতি, সবার জন্য বিশ্ব গড়ি'এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে 'প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবদের  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাশ্রম, পরিবেশ সংরক্ষণ, কোভিট-১৯ বিষয়ক' জনসচেনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা যুব উন্নয়ন হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, কলেজের  সহকারী অধ্যাপক কৃষিবিদ শাহ আলম। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর মোস্তাক ই হাবীব । 

যুব উন্নয়ন অধিদপ্তর এবং তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুব ও যুব নারীদের কর্মসংস্থান প্রকল্পের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি  শহিদ ইসলাম সুজন।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব নারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিরা জেলা যুব উন্নয়নের সহযোগিতায় প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুব এবং যুব নারীদের প্রডাকশন হাউজ পরিদর্শন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১