আপডেট : ০৫ August ২০২২
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে সাহেদা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এসময় তার কাছ থেকে অভিনব কায়দায় চিপস ও চা পাতার প্যাকেটে রক্ষিত ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানায় র্যাব। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১