বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০২২

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত


সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ সোমবার  আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় তিনি  এ তথ্য জানান।

প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে তো মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে।

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে বলেন, আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা করবো।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১