আপডেট : ২২ June ২০২২
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের স্থানীয় একজন কর্মকর্তা। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। বুধবার দিনগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে। খবর বিবিসির। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ছবিতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ ও বাড়িঘর ধ্বংস হতে দেখা গেছে। আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব দিকের খোস্ত শহর থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির ব্যপ্তি ছিল ৪৪ কিলোমিটার। এ ভূমিকম্পের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানায় ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূকম্পন অনুভূত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১