আপডেট : ১৫ June ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও.) অংগ্যজাই মারমা। এসময় উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.হিমেল খান, ডা: সানজিদা আক্তারসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৫ থেকে ১৯ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য বিধি মেনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে উল্লিখিত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন জানায়, পৌর শহরসহ উপজেলায় ২৫ হাজার ৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২হাজার ৬শত ৭৬ জন এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২২ হাজার ৯শ ২৮ জন রয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে অস্থায়ী ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১