বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২২

পারাবত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে সিলেট সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে লাগা আগুন ছড়িয়ে পড়ে তিনটি বগিতে।

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, ট্রেন সংশ্লিষ্টরা আগুন লাগার পরপরই পাওয়ার কার থেকে অন্য বগিগুলোকে আলাদা করে দেয়ায় আগুন ট্রেনের অন্য বগিগুলোতে ছড়ায়নি। আর স্বস্তির ব্যাপার হচ্ছে এখনও কেউ হতাহত হননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১