বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০২২

পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে বরগুনায় প্রস্তুতি সভা


পদ্মা সেতু উদ্বোধন উদযাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ‍্যক্ষ মতিউর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ‍্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, সদরঘাট মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মোতলেব মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ‍্যাডভোকেট সঞ্জীব দাস, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, লোকবেতারের প্রতিনিধি ফকরুল ইসলাম রনি প্রমুখ।

বর্ণাঢ্য র‍্যালী, পৌর শহরে আলোকসজ্জা, আতশবাজি, উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচারসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে ২৫ জুন দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা তথ‍্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলায় কর্মরত সকল কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১