আপডেট : ০৯ June ২০২২
গোপালগঞ্জে বজ্রপাতে শহিদ মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজারে এ ঘটনা ঘটে। হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান বজ্রপাতে নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষক শহিদ মোল্যার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে। হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান জানান, শহিদ মোল্যা নৌকায় করে ধান ভাঙ্গাতে ভেড়ার বাজারে আসেন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি নদীতে নৌকা বৃষ্টির পানিতে ডুবে গেছে কি না দেখতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় বজ্রপাতে অপর একজন আহত হন। আহতকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১