আপডেট : ০১ June ২০২২
চুয়াডাঙ্গায় নিজ মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে তোলা হবে। এর আগে গতকাল রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ওই ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার বাসিন্দা। ভুক্তভোগী নারীর স্বামী জানান, আমি একজন ইজিবাইক চালক। আমি, আমার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে পৌর এলাকার বেলগাছি ইদগাহপাড়ায় ভাড়া বাড়িতে থাকি। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার সকালে ইজিবাইক নিয়ে ভাড়ার কাজে শহরে চলে যায়। আমার অনুপস্থিতিতে আমার শ্বশুর সকাল সাড়ে ১০টার দিকে বেলগাছিতে আমাদের ভাড়া বাড়িতে আসেন। তিনি আমার মেয়ের হাতে মোবাইল ফোন দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। পরে আমার স্ত্রীকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে হাত ধরে টানাটানি শুরু করেন ও কুপ্রস্তাব দেন। এ সময় আমার স্ত্রীর চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করেন প্রতিবেশীরা। পরে আমার শ্বশুরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তিনি আরও বলেন, এর আগেও নানা সময় আমার স্ত্রীকে তিনি কুপ্রস্তাব দিয়েছেন। আমরা কল্পনাও করতে পারিনি নিজ মেয়ের সাথে এরকম জঘন্য অপরাধ করতে পারে সে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, ওই ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগী নারী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে অভিযুক্ত জালালকে আদালতে তোলা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১