বাংলাদেশের খবর

আপডেট : ৩১ May ২০২২

গফরগাঁওয়ে ট্রেন থেকে ছিটকে পড়ে আহত ২


ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে দুইজন। এর মধ্যে শামিম মিয়া (২৮) নামের এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রির্পোট লেখা পর্য়ন্ত আহত হেনা আক্তার(৫০)এর নাম জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠ ও বাঁশ বোঝাই করা একটি ভ্যান হাতীখলা বাজারে রেল লাইনের পাশে রাখা ছিল। এসময় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ভ্যান চালক ভ্যানটি সরাতে গেলে ভ্যানে রাখা কাঠের আঘাতে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা ট্রেন যাত্রী শামিম ও হেনা আক্তার ট্রেন থেকে ছিটকে পরে। এতে শামিমের দুই পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হেনা আক্তারের মাথায় গুরুতর আঘাত পয়েছে।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় আহতদের উদ্ধার করে গফরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোঃ শামিম মিয়া নেত্রকোনা জেলার কলমাকন্দা থানার কৈলাটি ইউনিয়নের শেওড়া অন্ধ গ্রামের বাসীন্দা ইদ্রিস মিয়ার ছেলে ও হেনা আক্তারের ঠিকানা পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন জানান, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিবারের সাথে যোগযোগের চেষ্টা চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১