আপডেট : ৩১ May ২০২২
মানিকগঞ্জে মাসব্যাপী লোকজ ও শিল্প-পণ্যের মেলা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিজয় মেলা মাঠে মাসব্যাপী লোকজ ও শিল্প-পণ্য মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমানেরর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলীসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১