আপডেট : ২৯ May ২০২২
পাবনার বেড়ায় বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ রোববার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের বেড়া উপজেলার চাকলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাচ্চু শেখ (৫০)। সে চাকলা পূর্বপাড়া গ্রামের মৃত ওহাব শেখের ছেলে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার ও স্থানীয় সুত্র থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে আটটার দিকে বাচ্চু শেখ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চাকলা বাসস্ট্যান্ডে কাছে রাস্তা পার হচ্ছিলেন।এ সময় পাবনাগামী রয়েল ডাচ নামক একটি দ্রুত গতির যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হন। এ সময় বাসের চালক বাসটি রেখে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১