বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০২২

বগুড়ায় তিনটি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা


অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে বগুড়ায় রোববার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এ সময় ৩টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়।

বিকাল সাড়ে ৩টা থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালকের নেতৃত্ব শহরের ৩ মাথা ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছিলিমপুর এলাকায় এই অভিযান চালাল হয়। এ সময় কনফিডেন্ট ক্লিনিক, ভাইবোন ডায়গনস্টিক সেন্টার ও দিগন্ত ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার নামে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ইফতে খারুল আলম জানান, এসব প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। অবৈধভাবে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছিল। সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. দিবাকর বসাক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানের সঙ্গে ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১