বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০২২

১৬৪ যাত্রী নিয়ে ভারতে গেল মৈত্রী এক্সপ্রেস


করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ দুই বছর দু’মাস পর ফের চালু হয়েছে। বাংলাদেশ-ভারত রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালুর প্রথম দিনে ১৬৪ জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন হয়ে ভারতের উদ্দেশে ছেড়ে গেছে।

রোববার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে দুপুর ১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতি ও ইঞ্জিন পরিবর্তনের পর দুপুর ২টায় সীমান্ত পেরিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। এরপর বিকেল ৪টায় কলকাতার চিতপুর স্টেশনে পৌঁছাবে।

ট্রেন চালুর সময় রেলওয়ে কর্মকর্তা ও যাত্রীদের মধ্যে দর্শনা স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারতগামী ১৭০ জন টিকিট ক্রয় করেন। এরমধ্যে ১৬৪ জন যাত্রী মৈত্রী ট্রেনে চেপে যাত্রা শুরু করেন। বাকি ৬ জন অনুপস্থিত। নতুন করে মৈত্রী চালু হওয়ায় যাত্রীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১